1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রতিবন্ধী কিশোরীদের স্বাস্থ্য ও সেবা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রতিবন্ধী কিশোরীদের স্বাস্থ্য ও সেবা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ সদস্যদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারী কন্ঠ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ও ইউপি সদস্য মিজানুর রহমান, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফোকাল মুজিবুর রহমান, স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্থানীয় মসজিদের ইমাম, প্রতিবন্ধী কিশোরী প্রতিনিধি, অভিভাবক উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে গঠিত প্রায় ২২ জন সদস্য অংশ গ্রহন করেন।
এসময় প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিজ এলাকার প্রতিবন্ধী কিশোরীদের জীবন মান উন্নয়নে এলাকার বিভিন্ন পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd