1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ৮শ পরিবারে খাদ্য সহায়তা দিলেন ডিআরআরএ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ৮শ পরিবারে খাদ্য সহায়তা দিলেন ডিআরআরএ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি : আটশত প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ)। রবিবার ডিআরআরএ এর বাস্তবায়নে ও লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় ইমারজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রকল্পের আয়োজনে হাদিপুর আঞ্চলিক কেন্দ্র চত্বরে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র উপদেষ্টা স্বপনা রেজা, সিবিআর কো-অডিনেটর অসীত দেবনাথ, এডিএম (ফিন্যান্স) তরুন সরদার, পিটিএ প্রতার কুমার পাল ও রুহুল আমিন, এপিটি শাহাদাত হোসেন সহ সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং উপকারভোগীরা। উপজেলার মোট ৮০০জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, লবন ও চিনি ১ কেজি হারে, আলু ৩ কেজি, একটি সাবান, ৬ টি মাস্ক ও একটি ব্যাগ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এই কর্মসূচির আওতায় জেলার কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার প্রতিবন্ধী শিশুর পরিবার এ সহায়তা পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd