1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ছিন্নমূল, দরিদ্র ও প্রকৃত অসহায় মানুষদের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ছিন্নমূল, দরিদ্র ও প্রকৃত অসহায় মানুষদের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ছিন্নমূল, দরিদ্র ও শীতার্থ অসহায় মানুষের সেবায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অসহায় গরীব মানুষের বন্ধু গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের নুন্যতম শীতের কাপড় কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।” প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd