1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাতে শুরু হয়েছে চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইপিআই পরিদর্শক মো. সালাহউদ্দীনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং ক্যাম্পেইনের আওতাভুক্ত শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে নির্দিষ্ট একটি দিনে দেশব্যাপী এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হলেও, মহামারী করোনা পরিস্থিতির কারনে এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসহ প্রতিদিন নির্ধারিত ৩১ টি কেন্দ্র করে পরপর চারদিন ১২১টি কেন্দ্রে এ ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এরপরও যদি কোন শিশু এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তাহলে ক্যাম্পেইন শেষ হলেও নিকটস্থ সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেসব শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন তাদের অভিভাবকরা। এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাভাবিক ও প্রতিবন্ধীসহ ৬-১১ মাস বয়সের ১,৯৩২ জন এবং ১২-৫৯ মাস বয়সের ১৩,৮৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে ক্যাম্পেইনটি শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ছিন্নমুল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত বেদে সম্প্রদায় এবং বিশেষ করে ইটভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনতেও সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত বয়সের প্রত্যেক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন ডা. আব্দুল লতিফ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd