1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসী সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর হার কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ ডিসেম্বর থেকে দেবহাটাতে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এরআগে একটি নির্দিষ্ট দিনে দেশব্যাপী এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হলেও, মহামারী করোনা পরিস্থিতির কারনে এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসহ নির্ধারিত স্থান সমূহে পরপর চারদিন ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১মাস এবং ১২-৫৯মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরপরও যদি কোন শিশু এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তাহলে ক্যাম্পেইন শেষ হলেও নিকটস্থ সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেসব শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন তাদের অভিভাবকরা। এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাভাবিক ও প্রতিবন্ধীসহ ৬-১১ মাস বয়সের ১,৯৩২জন এবং ১২-৫৯মাস বয়সের ১৩,৮৯৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে ক্যাম্পেইনটি শুরু করতে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ছিন্নমুল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত বেদে সম্প্রদায় এবং বিশেষ করে ইটভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনতেও তৎপর রয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যেক শিশুকে ক্যাম্পেইন চলাকালীন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহŸানও জানানো হচ্ছে।
বুধবার বেলা ১১টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভাটিতে ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন প্রমুখ। ইপিআই পরিদর্শক মো. সালাহউদ্দীনের সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশনের অনিন্দিতা বিশ্বাসসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd