1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৪৯তম বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নির্বাচন পরবর্তী আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ৪৯তম বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নির্বাচন পরবর্তী আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট ৪৯ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নির্বাচন (২০২২-২০২৪) পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মধ্যে আত্মমানবতার সেবায় ভাল কর্মকান্ড ও অসহায়দের পাশে থেকে সেবা করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট প্রথম অবস্থানে আছে। যুব সদস্য ও স্বেচ্ছাসেবরা জীবনের ঝুকি নিয়ে দুর্যোগে অসহায় মানুষের পাশে সেবা করায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা অনেক পুরস্কার পেয়েছে।”
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎস্না আরা, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, নির্বাচন কমিশনার এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আখতার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলামসহ আজীবন সদস্য এবং যুব সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd