1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ক্রেস্ট প্রদান ও বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আশাশুনিতে ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, দেশের এক-তৃতীয়াংশ যুবক রয়েছে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন রকম প্রশিক্ষণ শেষে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে আত্মকর্মসংস্থানের কাজ করে চলেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও যুবকদের প্রশিক্ষণের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কাজী সুবীর হাসান প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের পরিচালকবৃন্দ, আত্মকর্মী ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুব ও যুব মহিলাদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ২৪ জন যুব ও যুব নারীদের মাঝে ১১ লক্ষ ৮০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd