1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের রোজাদারদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩ রমজান, মঙ্গলবার (০৩ মার্চ ) বিকাল ৫টায় কৃষ্ণনগর কৃষাণ মজদুর মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউলাহ বাহার ও এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোশারফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম বাহারী, মাওলানা আব্দুস সাত্তার আজাদী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সুস্বাস্থ্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ মোস্তফা।অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd