1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নর মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের দুলাল ঘোষের ছেলে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গাছ কাটার কাজে বের হন বিপ্লব। মুকুন্দ-মধুসূদনপুরে একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, বিপ্লব ঘোষ শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ শ্রীধরকাটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd