1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে এ উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও দোয়ানুষ্ঠান করা হয়।
গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসাঃ আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী গুনাকরকাটি কামিল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সকাল থেকে নাত-ই-রসুল, ক্বিরাত, মহানবী (দঃ) জীবনী আলোচনা, মীলাদ ও দোয়া অনুষ্ঠান করা হয়। অধ্যক্ষ নূর ইসলামের সভাপতিত্বে ও মাওঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মীলাদ পরিচালনা করেন মাওঃ জামাল উদ্দিন ও মাওঃ রবিউল ইসলাম। আলোচনা করেন অধ্যক্ষ নূর ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহের, প্রাক্তন ছাত্র মাওঃ আঃ কাদের প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ রবিউল ইসলাম। সবশেষে তাবারক বিতরণ করা হয়।
ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদঃ বড়দল ইউনিয়নের ফকরাবাদ জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনী আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, মসজিদের খতিব হাফেজ মফিজুল ইসলাম ও হাফেজ মাওলানা মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা ও ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এসএম শরিফ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd