1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবাগত ওসি গোলাম কিবরিয়া হাসান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহবুব আলম, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টোর্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনায়ম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান সাংবাদিক ফারুক মাহবুব প্রমুখ। দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরা দেবহাটার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। মাদক সহ সকল দুনীতি দেখলে তাকে জানাতে আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের প্রতি আহবান করেন। দেবহাটা থানার নবাগত ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না, তিনি আরো বলেন, আমি এখানে নতুন এসেছি, মাদক সহ সকল বিষয়ে আপনারা আমাকে জানাবেন। কিন্তু আমাকে জানানো কথা কাউকে শেয়ার করবেন না, শেয়ার করলে আপনি হয়ত বিপদে পড়তে পারেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd