1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় টাইটানিক মণ্ডপে দেবীদূর্গা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় টাইটানিক মণ্ডপে দেবীদূর্গা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

শাহিন আলম,দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন মন্দির কমিটি এই ব্যতিক্রম পূজামণ্ডপ তৈরি করেছেন। আয়োজকদের দাবি এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ।
জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনার কারণে দুই বছর আমরা পূজায় আনন্দ করতে পারিনি। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দোলায় করে ফিরে যাবেন।
দর্শনার্থী দেবাশিস বসু শেখর বলেন, জেলার মধ্যে এটি ব্যতিক্রম পূজামণ্ডপ। এখানে ১০৮ বছর আগের ইতিহাসের টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল ও মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সে কারণে পরিবার নিয়ে চলে আসছি দেখতে। বাচ্চারা খুবই মজা করেছে। বর্ণাঢ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে।
দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনিন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সরকার বলেন, আমাদের এখানে প্রতি বছর নতুন আঙ্গিকে দুর্গাপূজা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার টাইটানিক জাহাজের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। এটি তৈরি করতে প্রায় এক মাস লেগেছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিবছর ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। এ বছরও প্রচুর মানুষ আমাদের পূজার আয়োজনে শামিল হয়েছেন। জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই সহজেই চলে আসতে পারছেন। শুধু শহরের মানুষ নয় খুলনা, যশোরসহ আশপাশের আরও বিভিন্ন এলাকার মানুষ এটি দেখতে আসছেন। করোনা মহামারির কথা মাথায় রেখে মাস্ক ও সেনিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd