1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিজিরির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিজিরির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে দাসপাড়া নামক স্থান হতে ১ লাখ ০২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাছের রেনু পোনা আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি-৩ নামক স্থান হতে ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
ঘোনা বিওপির বিশেষ আভিযানে পরানদা পাকা রাস্তা নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানে শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে চৌরঙ্গী মাঠ নামক স্থান হতে ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেড়াগাছি এবং রাজ্জাকের মোড় নামক স্থান হতে ২ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানে চান্দা নামক স্থান হতে ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd