1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুজিব বর্ষে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিবি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, নওয়াপাড়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেবহাটার স্টেশন ইনচার্জ ইউনুস আলী.লিডার জাকির হোসেন এবং কলিম উদ্দীনের নেতৃত্বে ফায়ার কর্মীরা অগ্নী দূর্ঘটনা মোকাবেলাসহ বিভিন্ন দূর্যোগে করনীয় শির্ষক মহড়া উপস্থাপন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd