1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি:  সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।
কাটিয়া কর্মকারপাড়া এলাকার গৌর দত্ত জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা – সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় বিনেরপোতার দিক থেকে শহর অভিমুখী আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার ময়নার ছেলে তানজিম আহমেদ। তার ব্যবহৃত RM-5 মোটরসাইকেলটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd