1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বিনেরপোতায় দুটি স্বর্ণের বারসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বিনেরপোতায় দুটি স্বর্ণের বারসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার বিনেরপোতা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ ইউনুছ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত পাচারের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে পরিবহন যোগে স্বণের্র একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অভিযান চালায়।
এসময় সেখানকার বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে পরিবহন থেকে নামার পর উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯১.২৫ গ্রাম। যার বাজার মুল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd