1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

সুমন হোসেন শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। ইফতার মাহফিলে শ্যামনগরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd