1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দ্বিতীয় বারের মতো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শামিনুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দ্বিতীয় বারের মতো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শামিনুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

ফরিদ হোসেন সাতক্ষীরা: অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা ২য় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাতক্ষীরা থানার ওসি মো: শামিনুল হক। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সাতক্ষীরা থানার ওসিকে এ সন্মাননা ক্রেস্ট তুলেদেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসাবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা পুরুস্কার পান সাতক্ষীরা থানার এএসআই শামিম। খোজ নিয়ে জানা যায় চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে সাতক্ষীরা থানার ওসি মো: শামিনুল হকের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) সুশান্ত ঘোষ, সেকেন্ড অফিসার মহাসিন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত মাদক ও ডেভিল বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযানে ধরা পড়েছে ব্রক্ষরাজপুরের সদ্য সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আলাউদ্দিন ও ঝাাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আজমলসহ আরো অনেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। এলাকায় আইন-শৃংখলা রক্ষা স্বাভাবিক রাখতে ওসি নিজেই রাস্তায় থেকে টহল দেন রাত ২-৩ টা পর্যন্ত। আর এসব কারনেই সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক পরপর দুই বার জানুয়ারি ও ফেব্রুয়ারি /২৫ মাসে জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, ডাঃ আবু হোসেন,পুলিশ হাসপাতাল,সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১ হাফিজুর রহমান, ওসি (ডিবি) নিজাম উদ্দীন মোল্যা, টিআই (অ্যাডমিন) শাহাবুদ্দীন এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd