1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে রাধাগোবিন্দ মন্দির থেকে পিতলের মুর্তি চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে রাধাগোবিন্দ মন্দির থেকে পিতলের মুর্তি চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের নকিপুর ব্রাম্মণপাড়া রাধাগোবিন্দ মন্দির থেকে পিতলের তৈরী শ্রীকৃষ্ণের দুই জোড়া মুর্তি চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোন এক সময়ে কলাপসিপল গেটসহ আরও একটি স্টিলের দরজার তালা ভেঙে অজ্ঞাত নাম পরিচয়ের ব্যক্তিরা এমন কান্ড ঘটায়। এসময় দুবৃর্ত্তরা পুঁজার কাজে ব্যবহৃত ১০ জোড়া করতাল, কয়েকটি রান্নার বড় ডেকসহ সোলার প্যানেল পর্যন্ত নিয়ে যায়। খবর পেয়ে সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির কমিটির সভাপতি ডাঃ অলোক মুখার্জী জানান সোমবার সকালে মন্দির পরিস্কার করতে যান মন্দিরের সেবায়েত মালতি রানী। এসময় মন্দিরের পরপর দু’টি গেটের তালা ভাঙা দেখে ভিতরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন। একপর্যায়ে খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা মন্দিরে পৌছানোর পর পুলিশও সেখানে যায়।
ডাঃ অলোক মুখার্জী আরও জানান প্রায় ৫৫ বছর ধরে তারা উক্ত মন্দির পরিচালনা করছেন। কোনদিন কোন সমস্যা না হওয়ায় তারা সেখানে নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরা যুক্ত করার প্রয়োজনীতা মনে হয়নি। দুই জোড়া পিতলের তৈরী মুর্তির মুল্য প্রায় ৭০ হাজার এবং পুঁজার কাজে ব্যবহৃত অপরাপর সরঞ্জামের মুল্য ৩০ হাজারের অধিক হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান ভোরে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় মন্দিরের মধ্যে দুবৃর্ত্তদের ব্যবহৃত একটি মিসঅক পাওয়া গেছে। তদন্ত চলছে জানিয়ে তিনি আরও জানান লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd