1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,শুভেচ্ছা র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা তাঁতীদলের আয়োজনে শুরুতেই একটি শুভেচ্ছা র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চান্নিতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের কে পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফা।উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান, রাশিদুল হক তাহের,
বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল,জার্সাসের আহবায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।সবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd