1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মাটি ব্যবসায়ী ও যুবদল নেতা টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা।
শনিবার দুপুরে কলারোয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।
জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর) ভাড়ায় নিয়ে কলারোয়ার বেত্রবতী নদীর মাটিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ব্যবসা করে। এক পর্যায়ে মাটি কাটা মেশিনের মালিক ভাড়া বাবদ টুটুলের নিকট ২ লক্ষ টাকা পাবে। এ ঘটনায় টুটুলের নামীয়
একটি চেক দিয়ে উক্ত মেশিন মালিকের নিকট থেকে পাওনাকৃত টাকার সময় নেয়। পরবর্তীতে টুটুল টাকা দিতে ব্যর্থ হলে
স্কেভেটরের মালিক বরিশাল আদালতে টুটুলকে আসামী করে একটি চেকের মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত টুটুলকে ৪ মাসের সাজাসহ ২ লাখ টাকা জরিমানা করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওই গ্রেফতারী পরোয়ানায় টুটুলকে সাতক্ষীরা র‌্যাব গ্রেফতার করে কলারোয়া থানায় সোপার্দ করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া টুটুলকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd