1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ককেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার আওতাধীন বিএনপির সকল উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা এবং পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রায়মছহুর পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ তবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনুল হাসান প্রামী, তাজকিন আহমেদ চিশতি, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. জাহিদুল ইসলাম।
এ বিষয়ে জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে শিগগিরই নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd