1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার আনারউদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৬ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আনারউদ্দিন জানান, শুক্রবার পুলিশ তাদের দুই জামাতাকে আটক করে তার ছেলে পলাতক আব্দুল্লাহ সরদারকে পুলিশে সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে। একর্র্পযায়ে পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের বলা মতে রবিবার বিকেল আব্দুল্লাহকে সদর হাসপাতাল এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd