1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় ইট বোঝাই ট্রলিতে পিষ্ট হয়ে মিম আক্তার (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিম আক্তার নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে পায়ে হেটে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিল মিম। কিন্ত স্কুলে পৌঁছানোর আগেই দ্রæতগামী ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথাসহ মুখমন্ডল পিষ্ট হয়ে ঘটনাস্থলের মিমের মর্মান্তিক মৃত্যু হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই ট্রলি চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে দেবহাটা উপজেলাব্যাপী ইট ভাটার মাটি ও ইট সরবরাহে নিয়োজিত ট্রলি, ডাম্পার ট্রাকসহ অন্যান্য অবৈধ যানবাহন রাতদিন দাপিয়ে বেড়ানোয় প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে করে ক্ষুব্ধ উপজেলাবাসি এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে বারবার উপজেলা প্রশাসনের কাছে দাবি জানালেও তা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়েনি। উপরন্তু এসব অবৈধ যানবাহন থেকে মাসিক ভিত্তিতে মাসোয়ারা আদায়েরও সুর্নিদ্দিষ্ট অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd