1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর ৫টার দিকে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানো হয়।
আটক দুই বাংলাদেশী নাগরিক হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এসময় সেখান থেকে উক্ত দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd