1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেনের যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেনের যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন যোগদান করেছেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে তিনি আশাশুনি থানায় যোগদান করেন। এর আগে তিনি সিআইডি ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। রাতে আশাশুনি থানায় তিনি পৌছালে ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ সহ থানার সকল পুলিশ সদস্য নবাগত ওসি মোঃ নোমান হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।ওসি নোমান হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ছাত্র হিসেবে ওসি নোমান খুবই মেধাবী ছিলেন। তিনি পঞ্চম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল ও পরিবেশ বিভাগে অনার্সে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ের উপর মাষ্টার্স করেন।তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভায়। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের পিতা। চাকুরী করার পাশাপাশি তিনি একজন সাহিত্য ও সংস্কৃতি প্রেমি মানুষ। ইতোমধ্যে তার লেখা বই প্রকাশিত হয়েছে।
যোগদানের পর তিনি আশাশুনি উপজেলা বাসীর উদ্দেশ্য করে বলেন- পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মত। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন- সন্ধ্যার পর একটা শিক্ষার্থীরাও আর বাজার-ঘাটে থাকতে পারবেনা। কোন চায়ের আড্ডায় থাকতে পারবে না। শিক্ষার্থীদের থাকতে হবে পড়ার টেবিলে।
তিনি আরো বলেন- আগের দিন শেষ আজ থেকে আশাশুনি থানার নতুন জীবন শুরু। কোন মাদক ও জুয়ার স্থান হবে না। হোক সেটা মোবাইল জুয়া বা অন্যকোন ধরনের জুয়া। জুয়ার সাথে জড়িত থাকলেই ব্যবস্থা। মাদক সেবককারী বা মাদক বিক্রেতা কোন দলের হতে পারেনা। এরা সমাজের শত্রু। এছাড়া তিনি আরো বলেন, থানায় জিডি করতে আসলে কোন টাকা লাগেনা। বাহির থেকে যদি কেউ জিডি করার জন্য অনলাইন করে তাহলে সেই কম্পিউটার ম্যানকে ৫০ টাকার ঊর্ধ্বে দেওয়া যাবে না। তিনি উপজেলায় কর্মরত সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd