1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইটভাটায় ভ্রাম্যমান আদালত, জেল-জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ইটভাটায় ভ্রাম্যমান আদালত, জেল-জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার মেসার্স রাকিন ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল গ্রামের মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের ক্ষতিকারক টায়ারের কালি জ¦ালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।
এসময় সেখান থেকে হাতেনাতে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে তা বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd