1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: তালা উপ-শহরের দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে। চোরের এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫-৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
তালার দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর সত্বাধিকারী প্রশান্ত কুমার দত্ত জানান, প্রতি দিনের ন্যায় আজ(৬ ই জানুয়ারী) সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫-৭০টি দামী স্মার্টফোন নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোরচক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো। এবং চোরচক্র দোকানের সাটারে একটি নতুন তালা ও চাবি ঝুলিয়ে রেখে গেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছি। এদিকে খবর ছড়িয়ে পড়লে তালা থানা পুলিশ একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd