1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাগেরহাটকে হারিয়ে সাতক্ষীরা জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাগেরহাটকে হারিয়ে সাতক্ষীরা জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে আজ ৪ জানুয়ারী ২০২৫ ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম বাগেরহাট জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলা সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করে। সাতক্ষীরা জেলা দলের আবিষ্কার ৭০, পারভেজ ৪৫ ও শাহরিয়ার ২৫ রান করে। জবাবে বাগেরহাট জেলা ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করে।
সাতক্ষীরা জেলার ফয়জুল, পারভেজ ২টি করে উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ১৭৮ রানে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা পর পর ৩ ম্যাচ জিতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সাতক্ষীরা জেলা দলের সাথে হেড কোচ হিসাবে অবস্থান করছেন নাজমুল হাসনাঈন মিলন, এবং সহকারি কোচ হিসাবে আছেন শাহিনুর রহমান লিটু। দলের এই সাফল্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন।
সেমিফাইনাল খেলা আগামী ৭ জানুয়ারী ২০২৫ চুয়াডাঙ্গা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা বনাম যশোর/নড়াইল জেলার মধ্যে অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd