1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (০৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মো. আসাদুল গাজীকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, উদ্ধার করা তিনটি পিস্তলের ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে নং১১০ মেড ইন ভি.জে.এ আইআইএলএলওয়াই এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে ঈঐওঘঅ লেখা। গুলি পিছনে ইংরেজীতে খোদাই করে কে.এফ ৭.৬৫ লেখা। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ও (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সজীব খান, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্ল্যা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd