1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে অবিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মাঘরী গ্রামের ঈদগাহ বাজার সংলগ্ন মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ আল আমিন-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হযরত আলী। তিনি তার বক্তব্যে দ্বীনি শিক্ষা প্রদানের জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৩নং নম্বর সখিপুর ইউনিয়নের সাবেক সফল জনবান্ধব চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দক্ষিণ সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু মুসা।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: তবিবুর রহমান, শিক্ষক সখিপুর ফাজিল মাদ্রাসা, দেবহাটা রিপোটার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, অবিভাবকবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd