1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুল্যায় মহান বিজয় দিবস উপলক্ষে কর্মীসভা ও বিজয় র‌্যালী - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুল্যায় মহান বিজয় দিবস উপলক্ষে কর্মীসভা ও বিজয় র‌্যালী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার কুল্যায় কর্মীসভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা মোঃ বাদশা হোসাইন পলাশের নেতৃত্বে বিজয় র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ রাশেদ হোসাইন।ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা ও কুল্যা ইউনিয়নের যুবনেতা মোঃ বাদশা হোসাইন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু।সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডঃ জিয়াউর রহমান,কুল্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক শাহবুদ্দিন হোসেন,প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য আজাহারুল হক,উপজেলা ছাত্রদল নেতা আতিক হোসেন, রিপন হোসেন,কুল্যা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোমিনুর রহমান, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমন হোসেন,কুল্যা ইউনিয়ন তারেক পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান,শোভনালী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ মোঃ হোসেন প্রমুখ। এছাড়া ভার্চুয়ালে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd