1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে ৷ শনিবার(১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুম্পমাল্য অর্পন শেষে এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় ৷
পুস্পমাল্য অর্পন শেষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজনে করা হয় ৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, পাটকেল ঘাটা থানার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়তের সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সকল প্রতিষ্ঠান প্রধানগন, তালার সিনিয়র সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, নাগরিক কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিদে স্কুলের শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার(ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ, ছাত্র শিবিরের জেলা শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি জামিরুল ইসলাম,মির্জা সাকিব,সোহাগ হোসেন,ফয়সাল হোসেন,শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জয়জিত ঘোষ, নবম শ্রেণীর শিক্ষার্থী তহমিনা এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্হিত ছিলেন ৷ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স এর পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান ৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd