1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে শিশুর মরদেহ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে শিশুর মরদেহ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ২য় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যার মৃতদেহ রশিদিয়ে বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া বা দড়ি দিয়ে বেঁধে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহত শিশুর নাম নুসরত জাহান (৯)। পিতার নাম রবিউল ইসলাম রুবেল। তাদের বাড়ী কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে। ঘটনা ঘটেছে শনিবার সকালের কোন এক সময়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানাগেছে, রুবেলের মেয়ে নুসরত আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সাথে খেলছিল। সবার অজান্তে সে কোথাও চলে যায়। সেই থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। বাড়ির সকলেসহ পাড়ার লোকজন গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজখবর নিয়েও কোন হদিস করতে পারেননি। দুপুর ১ টার দিকে মাওঃ সোলায়মান আজিজীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সোলায়মানের স্ত্রী। এসময় দড়িদিয়ে তাকে বাঁধা ছিল। খবর পেয়ে এএসপি (তালা সার্কেল) হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মরগে পাঠান হয়েছে। প্রাথমিক ধারনায় মনে করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd