1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা. ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা. ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করার ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক তানভীর ইসলামকে(২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার দুপুরে এ তথ্য জানান সাতক্ষীরার পিবিআই কর্মকর্তারা।
তানভীর ইসলাম জেলার তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ।
সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলামের সাথে একই এলাকার রবিউল ইসলামের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলে তানভির ইসলাম কে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় শহিদুল। তানভিরের প্রকৃত বয়স ২৪ বছর। অথচ তার বয়স ১৭ বছর উল্লেখ করে তানভিরকে অপহরণ করা হয়েছে বলে তিনি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার নং-৩৬৩/২০২৩। মামলাটির তদন্তভার আসে পিবিআিইয়ের ওপর। তদন্তে নেমে সাঁজানো মামলাটির বিষয়টি বুঝতে পারেন তদন্ত কর্মকর্তা। এ প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে বৃহস্পতিবার আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd