1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লজিক প্রকল্পের আওতায় পরামর্শকারীদের কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

লজিক প্রকল্পের আওতায় পরামর্শকারীদের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি; লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্ভাবন কেন্দ্রের (সিসিএআইসি) অপারেশন ম্যানুয়াল বিষয়ে পরামর্শকারীদের কর্মশালা আজ (সোমবার) সকালে খুলনা হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, লজিক প্রকল্প বাংলাদেশের খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, বান্দরবন, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ, পটুয়াখালি ও রাঙ্গামাটি জেলার কাজ করছে। আগামী ২০২৫ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১১৯টি স্কিম হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৪০ বিঘা জমি ক্রয়ের মধ্যে ইতোমধ্যে ১০ বিঘা জমি ক্রয় সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ১৬টি বিষয়ের ওপর ব্যবসা শুরু করা হয়েছে। এতে প্রায় ২৯ হাজার ইয়ুথ কাজ করছে। ৪২ হাজার পাঁচশত মানুষকে অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন লজিকের প্রতিনিধি রিফাত এবং বিশেষজ্ঞ শেখ ফয়সাল শাহ রিপন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আলম। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, কমিউনিটি সংগঠন, উন্নয়ন সহযোগি সংগঠন ও কমিউনিটি লিডারগণ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd