1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় পানি নিষ্কাশনের জন্য ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় পানি নিষ্কাশনের জন্য ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা উপজেলার, তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে কোলাজ বিল চারি ভাঙ্গা ডুমুরিয়া উপজেলা সালতা নদী সহ বিভিন্ন এলাকা পানি নিষ্কাশনের জন্য পায়ে হেঁটে পরিদর্শন করলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল। রবিবার (২৪ নভেম্বর) সকাল দশটার সময় শেখেরহাট নামক স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে জনগণের সঙ্গে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ বিষয়ে এলাকাবাসী দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, ‘জল যার জলাকার তার’ আমরা গরিব ও মৎস্যজীবী, আমাদের সারাজীবন এই জলমহল থেকে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করতাম , সাম্প্রতিক স্বৈরাচার সরকারের সময় আমাদের একমাত্র জীবিকা নির্বাহ জলমহল সৈয়দ সোহেল রানা মৎস্য ঘের করে আমাদের পেটে লাথি মেরেছে এবং সরকারি খালে নেটপাটা ও বেড়িবাঁধ দিয়ে হাজার হাজার পরিবারকে পানিবন্দি করেছেন।বাদ যায়নি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীরা।তারা যেতে পারছে না সময় মতো স্কুলে। সর্বোপরি মৎস্যজীবীরা চাই সরকারী খাল সহ জলমহল জনসাধারণের জন্য উন্মুক্ত করতে।
বিভিন্ন এলাকা পরিদর্শনের শেষে সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, আমি বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেছি কিভাবে আপনাদের এই পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যায়। এ বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবোএবং আপনাদের এলাকার বাসির পক্ষ থেকে পাঁচ জন লোক ও ঘের মালিক সোহেল সহ যারা খালের হারীর টাকা নিয়েছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd