1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কামালনগর থেকে ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে গুলি করা’ তৌহিদ গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার কামালনগর থেকে ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে গুলি করা’ তৌহিদ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) নগরীর দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।’
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান বলে জানা গেছে এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা এরইমধ্যে কাজ করছি।’
এদিকে, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd