1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার শিশু আলিফ জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার শিশু আলিফ জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জন্মগতভাবে ভাল্বসহ হৃদরোগের জটিল সমস্যায় আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সাতক্ষীরায় জন্ম নেওয়া শিশু আলিফের জন্মগতভাবে জটিল হার্টের অসুখের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা কাশি লেগে থাকে। ধাপে ধাপে অপারেশন করে কিছুটা সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা আশ্বস্ত করলেও প্রয়োজনীয় টাকার অভাবে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পারছে না তার পরিবার।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার এই চিকিৎসার জন্যে ভারতে অথবা সিঙ্গাপুরে যেতে হবে এবং চিকিৎসা বাবদ কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ হবে। যা তার স্বল্প আয়ের বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়।
তাই বর্তমান সরকার, ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসুস্থ শিশুটির মা। সাহায্য পাঠানোর ঠিকানা: মোছাঃ মিতা ইসলাম (শিশুর মায়ের), হিসাব নম্বর : ২৮১৮৩০১০২২৮৩২, সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা করপরেড শাখা । বিকাশ নম্বর : ০১৯১৯৬৩০২০০। শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নানাহার ফতেমার তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd