1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদটি পুননির্মাণে আর্থিক সহায়তার আহবান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদটি পুননির্মাণে আর্থিক সহায়তার আহবান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্য ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বর্তমানে মসজিদের ছাদ খসে পড়ছে। সেখানে একসাথে অনেক মানুষ ভয় ও ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছিলেন এলাকার মুসুল্লীরা। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুননির্মাণ জরুরী হয়ে পড়েছে। অনেক সময় গ্রামের বিত্তবানরা মিলে মসজিদটি পুননির্মাণ এর চিন্তা করলেও আর্থিক দিক বিবেচনা করে পিছু হটতে হয়। কেননা মসজিদ পুননির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। মহান আল্লাহর ঘর মসজিদ পুননির্মাণে মুসলীম ভাই-বোনদের সকলের আর্থিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আল্লাহর ঘর মসজিদ নির্মাণে মহানবী (সঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন।” সহীহ বুখারী: ৪৫০, সহীহ মুসলিম: ১২১৮
লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদটি পুননির্মাণে আর্থিক সহায়তা করার আহবান জানিয়েছেন মসজিদ কমিটি, মসজিদের মুসুল্লী ও এলাকাবাসী। আপনাদের মৃত পিতা-মাতাসহ আত্মীয়-স্বজন ও আপনজনদের নামে মসজিদটির পুননির্মাণে আর্থিক সহায়তা করতে এগিয়ে আসুন। প্রয়োজনে মসজিদের ব্যাংক হিসাব নং- লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। উত্তরা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখাএকাউন্ট নং-০০১১১০১১১৫৬৬৬। অথবা মসজিদ কমিটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd