1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনী প্রধান আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনী প্রধান আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তারা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ দিন দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুর্র্ধষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীরকে (২৮) আটক করা হয়।
তিনি আরও বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে জব্দ করা অস্ত্র ও আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd