1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মৎস্য সেডের সাকো সংস্কার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মৎস্য সেডের সাকো সংস্কার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মৎস্য সেডের সাকো সংস্কার করা হয়েছে। দেবহাটা উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র পারুলিয়া মৎস্য সেডের সাথে পারুলিয়া সাপমারা খালের সংযোগস্থলের সাকোটি মুক্তিযোদ্ধা ও কয়েকজন সমাজসেবকের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে। যার কারনে মৎস্য সেডটির বিভিন্ন বর্জ্য ও ময়লা পানি সরাসরি খালের যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে এবং একপাশের মানুষ অন্য পাশে সহজে যেতে পারছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম জানান, পারুলিয়া মৎস্য সেডটির সাথে সাপমারা খালের সংযোগ স্থানটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বন্ধ ছিল। যার কারনে মৎস্য সেডের বর্জ্য ও ময়লা পানি খালে যেতে সমস্যা হচ্ছিলো এবং একপাশের মানুষ অন্য পাশে যেতে বিড়ম্বনায় পড়ছিল। একারনে তিনিসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, মৎস্য ব্যবসায়ী নুর আমিন, সাবেক মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর জিয়াদ আলী, আবুল হোসেন, আরশাদ আলী, আবু দাউদ আলম, আব্দুর রাজ্জাক ও আনিসুর রহমান মিলে সংযোগস্থানটিকে সংস্কার করে দিয়েছেন। যার কারনে এখন সহজেই একপাশের মানুষ অন্যপাশে যেতে পারছে এবং মৎস্য সেডটির ময়লা পানি খালে যেতে পারছে। এধরনের কাজের জন্য এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd