1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসা পড়–য়া ১৪ বছরের এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার নয় দিন পর মঙ্গলবার রাতে শ্যামনগর থানা পুলিশ ‘ভিকটিম’ উদ্ধারসহ অভিযুক্ত তরুন মোস্তাকিম বিল্লাহ বাপ্পীকে গ্রেপ্তার করেছে। বাপ্পী উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী এলাকার আবুল হোসাইন গাইনের ছেলে।
একই এলাকায় নানার বাড়িতে অবস্থান করে ভিকটিম স্থানীয় জেএলএম মাদ্রাসায় লেখাপড়া করতো। ভিকটিমের মা বাদি হয়ে বাপ্পী, তার পিতা আবুল হোসাইন ও প্রতিবেশী ওবায়দুল্লাহ শেখসহ অজ্ঞাত দুই/তিন জনের নামে মামলা করেছেন। স্থানীয় সুত্র মতে একই এলাকায় বসবাসের সুযোগে বাপ্পীর সাথে মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়–য়া ঐ কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরিবার তাদের সম্পর্ক জানতে পেরে শাসন করায় গত ২৮ অক্টোবর দু’জন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। একপর্যায়ে পরিবারের আশ^াসে এলাকায় ফিরলে দু’জনকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়া হয়। এসময় স্থানীয়রা বিয়ের উদ্যোগ নিলেও বাপ্পীর পরিবার সম্মত না হওয়ায় কিশোরীর মা বাদি হয়ে শ্যামনগর থানায় মামলা করেন। ভিকটিমের মা বলেন, মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ফুসলিয়ে নিয়ে অপহরণ করা হয়। মঙ্গলবার রাতে মেয়েকে তিনি অপহরণস্থল থেকেই উদ্ধার করেন। অপহরণের পর ধর্ষণ করায় তিনি অভিযুক্ত বাপ্পীসহ আরও দু’জনের নামে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মুহিদ বলেন, কিশোরীর মা মামলা করায় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd