1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় সিভিএ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় সিভিএ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫নভেম্বর) সকাল ১১ টায় টিকেট পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন(সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলের সভাপতিত্বে ও রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল কুমার পাল’র সঞ্চলনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এইচ এ আব্দুল্লাহ গাজী, টিকেট কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি সুপ্রিয়া সরকার ও দাতা সদস্য দিলীপ কুমার মন্ডল।
তারা বলেন, রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিদর্শকের তদারকিতে সিএসজি কমিটির সদস্যরা নিয়মিত সভা করছে, যার ফলে টিকেট কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য তারাও তদারকি করছে এবং ঔষধের বরাদ্ধ বাড়ানোর জন্য জাতীয় পর্য্যায়ে অ্যাডভোকেসি করা হচ্ছে যেটি চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সত্যিকারভাবেই একটি স্বাস্থ্যকর জাতি হিসেবে গড়ে উঠবে। এছাড়া বক্তারা আগামী কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন।
এসময় রাইট টু গ্রো প্রজেক্টের মনিটারিং অফিসার বিলকিস আরা চৌধুরী, টিকেট কমিউনিটি ক্লিনিকের আহবায়ক গোলক চন্দ্র দাশ, সংকর সরকার, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম,সাইফুল ইসলাম, সিপি-সোনিয়া রুপা, সেবা দানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি , স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গনাইজেশন(সিএসও) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd