1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জামায়াতের অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জামায়াতের অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীন মাহমুদ ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ এমদাদুল হক। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল,পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়নের আমীর মাহবুব হোসেন, দেবহাটা ইউনিয়নের প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটার উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আগেও ছিল আর এখনো আছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে সকল আলেম উলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, বিডিআর বিদ্রোহের নামে চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে দেশকে শূন্য করে রেখে গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই, আর তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে তিনি যোগ করেন। কর্মী সভা শেষে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd