1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের কলেজটি থেকে পাস করলেন একমাত্র অনিয়মিত শিক্ষার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের কলেজটি থেকে পাস করলেন একমাত্র অনিয়মিত শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: 

সাতক্ষীরা সদর উপজেলায় গোবরদাড়ি জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকেএ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক গ্রুপে একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণ বন্ধু ঘোষ।

তিনি বলেন, আমার কলেজে পরীক্ষার্থী ছিল একজন। মেয়েটি এইচএসসি পরীক্ষায় পাস করেছে।শিক্ষার্থী রুবাইয়া খাতুনের বাবা কাজী মাশরিকুল হোসেন বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মেয়েকে মেট্রিক পাশ করাবো। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তখন কলেজে ভর্তি করতে পারিনি। পরে ২০২৩ সালে আবার একই কলেজে ভর্তি করে দেওয়া হয়। এখন খুব ভালো লাগছে, সে এই কলেজের একজন শিক্ষার্থী হয়ে পাস করেছে। খুব ভালো লাগছে।

তিনি বলেন, দিনমজুরি করে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এখন বিয়ে দিয়েছি, জামাই যদি পড়াশোনা করায় তাহলে সে পড়তে পারবে।পরীক্ষার্থী রুবাইয়া রুবাইয়া খাতুন বলেন, আমি ২০২০ সালে গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। মাঝে দুই বছর পরীক্ষা দিতে পারেনি। পরে ২০২৪ সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছি, এজন্য আমি খুব খুশি।

তিনি বলেন, একা পড়াশোনা করাটা খুব সহজ ছিল না আমার পক্ষে। অনেকটা কঠিনই ছিল, অনেক নার্ভাস ছিলাম। তারপর পরীক্ষা দিয়েছি এখন অনেক খুশি। বাড়িতে একাই পড়াশোনা করতাম স্যারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, প্রতিষ্ঠানে যাওয়া হয়নি। এখানে আমার বাবা-মারও অনেক সাপোর্ট ছিল। প্রতিষ্ঠানটির সম্পর্কে শিক্ষক মো. ইলিয়াস কবির বলেন, স্কুলটি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় ও ২০১৫ সালে কলেজিয়েট হয়। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। আমরা স্কুলের ১৩জন শিক্ষক রয়েছি। কলেজে কোনো শিক্ষার্থী নেই, আশপাশে কয়েকটি কলেজ থাকায় এই কলেজে কেউ ভর্তি হতে চায় না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd