1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিতঃ ইজ্জত উল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিতঃ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আবুল হোসেন সদও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছন, আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলামই জনগণকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে। শনিবার (৫ অক্টোবর) সন্ধায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাষ্টার শফিকুল ইসলাম। সম্মেলনে অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম, প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিদ সদস্যবৃন্দ, ছাত্র শিবিরের শহর ও জেলা সভাপতি, উপজেলা জামায়াতের আমীর সেক্রটারী, ইউনিয়ন জামায়াতের আমীর সেক্রটারীসহ বিভিন্ন পর্ডায়ের দায়িত্বশীল বৃন্দ।
প্রধান অতিথি মুহাঃ ইজ্জত উল্লাহ আরো বলেন, দেশের বিরুদ্ধে নানা মুখি ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলামী দেশের মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন,সমাজের সকল সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে হবে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী ফলে সামাজিক কাজের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে জামায়াতকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd