1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম , সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুহল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর কর্মপরিষদ সদস্য মো. জিয়ারুল ইসলাম। শুরুতেই নির্ধারিত ৪০ মিনিটের সেমিফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর পশ্চিম ইউনিট খেলায় অংশ নেয়। উক্ত খেলায় যুব ইউনিট ২-০ গোলে কামালনগর পশ্চিম ইউনিটকে পরাজিত করে। অপর সেমিফাইনাল খেলায় পলাশপোল ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। খেলায় কামালনগর দক্ষিণ ইউনিট ৪-০ গোলে পলাশপোল ইউনিটকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। ফাইনাল খেলায় যুব ইউনিট ৩ – ২ গোলে কামালনগর দক্ষিণ ইউনিটকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জয়নাল আবেদীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd