1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দেবহাটার আসিফের পরিবারের পাশে বিএনপির সাবেক এমপি হাবিব - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দেবহাটার আসিফের পরিবারের পাশে বিএনপির সাবেক এমপি হাবিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন। এসময় হাবিবুল ইসলাম হাবিবের সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd