1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল আলোচনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল আলোচনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম::  দেবহাটা উপজেলার কুলিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে শীর্ষক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, জামায়াত নেতা মাসুম চৌধুরী ও ইউপি সদস্য আব্দুল হান্নান। এসময় বক্তারা বলেন বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম ২১বছর এবং মেয়েদের বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামূলক অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারনে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছে, বাল্য বিবাহের প্রধান কুফলঃ নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। এসময় হাফেজ মাও: আব্দুস সাত্তার, শিক্ষক রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, প্রশান্ত মন্ডল, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী, সুশীলনের জেসিডিও পিন্টু মন্ডল ও কমিউনিটি ফ্যাসিলিটেটর সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd